Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ঢাকায় সিপিসির ১০৫ বছর ও লং মার্চের ৯০ বছর উদযাপন

প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
ঢাকায় সিপিসির ১০৫ বছর ও লং মার্চের ৯০ বছর উদযাপন

ফাইল ছবি: বেইজিংয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন


চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং ঐতিহাসিক লং মার্চের বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান- মহান যাত্রা, অভিন্ন ভবিষ্যৎ। বুধবার বাংলাদেশে চীনা দূতাবাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুই দেশের ইতিহাস, সংস্কৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা কালচারাল কাউন্সেলর লি শাও ফেং, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক . শামসাদ মর্তূজা, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন অঙ্গনের অতিথিরাউপস্থিত ছিলেন।

চীনের কমিউনিস্ট পার্টির দীর্ঘ ১০৫ বছরের পথচলা, লং মার্চের ঐতিহাসিক তাৎপর্য এবং আধুনিক চীন গঠনে এর ভূমিকা উঠে আসে অনুষ্ঠানের বক্তব্যে। একই সঙ্গে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং দারিদ্র্য বিমোচনে চীনের অভিজ্ঞতা অর্জন নিয়ে আলোচনা করা হয়।

চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাও ফেং বলেন, লং মার্চ শুধু চীনের বিপ্লবী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়, বরং প্রতিকূলতাকে জয় করার এক অনন্য মানবিক দৃষ্টান্ত। দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে আধুনিক রাষ্ট্র নির্মাণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে চীনের মূল লক্ষ্য ছিল জনগণের কল্যাণ, আত্মনির্ভরতা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন। লং মার্চের সাহস, অধ্যবসায় আত্মত্যাগের চেতনার সঙ্গে বাংলাদেশের মানুষের কঠোর পরিশ্রম, সহনশীলতা এবং আত্মউন্নয়নের মানসিকতার গভীর মিল রয়েছে।

ইউল্যাবের ভাইস চ্যান্সেলর শামসাদ মর্তূজা বলেন, "আধুনিকায়ন মানেই অন্ধ অনুকরণ নয়, আর উন্নয়ন মানেই নিজের সংস্কৃতিকে বিস্মৃত হওয়া নয়। প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব, যখন তা নিজস্ব ইতিহাস, সংস্কৃতি সামাজিক বাস্তবতার ভিত্তিতে গড়ে ওঠে।"

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল আলোকচিত্র প্রদর্শনী, চীনা ক্যালিগ্রাফি, পেপার কাটিং প্রদর্শনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা চীনের ইতিহাস, শিল্প-সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ পান। অনুষ্ঠানের সমাপনী পর্বে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাও ফেংফ্যা স্টোরি অব দ্যা কমিউনিস্ট পার্টি অব চায়নাশীর্ষক একটি বিশেষ বক্তৃতা করেন।

 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
    যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
  • যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম
    যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম
Logo