Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

‘হামজা’ খোঁজার আহ্বান এনএসসি’র

স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
‘হামজা’ খোঁজার আহ্বান এনএসসি’র

প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী যেন বদলে দিয়েছেন দেশের ক্রীড়াঙ্গন। এলেন, খেললেন, জয় করলেন। এর মধ্য দিয়ে তিনি ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছেন।

হামজা চৌধুরীর খেলা এবং তার প্রতি ভক্ত-সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

হামজার মতো প্রবাসী অন্য ক্রীড়াবিদরাও যেন দেশের হয়ে খেলেন, সে জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে উদ‍্যোগী হতে নির্দেশনা দিয়েছে এনএসসি । তার মতো প্রবাসী ক্রীড়াবিদ খুঁজতে দেশের সব ফেডারেশনকে বুধবার চিঠি দিয়েছেন সংস্থাটির সচিব মো. আমিনুল ইসলাম।

চিঠিতে  স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত কৃতী খেলোয়াড়গণকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করার সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

এতে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজার দেশের হয়ে খেলার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

কিছুদিন ধরে আরেক প্রবাসী ফুটবলার সামিত সোমের বাংলাদেশের হয়ে খেলার কথা শোনা যাচ্ছে। প্রজ্ঞাপনে এ বিষয়টির সঙ্গে উল্লেখ করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলামের বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
Logo