Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে

শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
শাবিপ্রবির বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে "শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার" শীর্ষক প্রথম আন্তর্জাতিক ভাষা ও সাহিত্য সম্মেলন (আইসিবিএলএল-২০২৬) আগামী ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, শিক্ষক ও সাহিত্যিকরা। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম। এ সময় সম্মেলনের ওয়েবসাইটেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, ‘‘আগামী ২৭ ও ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সিলেট অঞ্চলের লোকসাহিত্য ও সংস্কৃতির সঙ্গে কাজী নজরুল ইসলাম এবং মুসলিম সাহিত্য সমাজের মুক্তচিন্তা ও দ্রোহের ঐতিহ্যের সংযোগ, সমন্বয় ও বিকাশকে সামনে রেখেই এ আয়োজন করা হয়েছে। সম্মেলনে উপস্থাপিত নির্বাচিত গবেষণা প্রবন্ধগুলো পরবর্তীতে বাংলা বিভাগের জার্নাল অথবা গ্রন্থ আকারে প্রকাশ করা হবে।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। ভার্চুয়াল বক্তা হিসেবে যুক্ত থাকবেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. বরুণকুমার চক্রবর্তী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেলা দাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত সংগীতশিল্পী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী।

সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, লেখক ও চিন্তাবিদদের কাছ থেকে গবেষণা প্রবন্ধ আহ্বান করা হয়েছে। ভাষা, সাহিত্য ও সংস্কৃতি, তুলনামূলক ও উত্তর-উপনিবেশিক সাহিত্য, প্রগতি ও নারীমুক্তি, ধর্ম, দর্শন ও বিজ্ঞান, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, প্রকৃতি ও পরিবেশ বিষয়ে বাংলা অথবা ইংরেজি ভাষায় গবেষণা প্রবন্ধ জমা দেওয়া যাবে।

রেজিস্ট্রেশনের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১ অক্টোবর ২০২৬। সারসংক্ষেপ ৩০০ থেকে ৫০০ শব্দের মধ্যে হতে হবে এবং ৮ থেকে ১০টি মূলশব্দ সংযুক্ত করতে হবে। পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধের শব্দসংখ্যা ৩ হাজার ৫০০ থেকে ৬ হাজারের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

নিবন্ধন ফি হিসেবে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী (গবেষণাপত্র উপস্থাপনকারী বা অংশগ্রহণকারী) ১ হাজার ৫০০ টাকা এবং শাবিপ্রবির বাংলা বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৫০ মার্কিন ডলার, জাতীয় শিক্ষক ও গবেষকদের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং আন্তর্জাতিক শিক্ষক ও গবেষকদের জন্য ৭৫ মার্কিন ডলার ফি নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা কনফারেন্সের ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন বলেও জানান বিভাগের প্রধান।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
    ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
  • সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
    সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
  • কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
    কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
  • চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
    চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  • চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
    চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
  • শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
    শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
  • ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
    ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
  • একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
    একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
Logo