Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

ভাইরাল শিক্ষককে ভার্চুয়াল কর্মকাণ্ডের জন্য একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শেয়ার করুনঃ
ভাইরাল শিক্ষককে ভার্চুয়াল কর্মকাণ্ডের জন্য একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি


সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় উপস্থিত একাধিক সদস্য জানিয়েছেন।

সম্প্রতি অধ্যাপক তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে ব্যাপক আলোচনায় আসেন। তিনি শাহ আবদুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুর গান গেয়ে ফেসবুকে উল্লেখযোগ্য সাড়া পান। তার গাওয়া কয়েকটি গান দ্রুত ভাইরাল হলে শিক্ষার্থীদের একাংশের মধ্যে এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক তাশরিক-ই-হাবিব বলেন, ডিজিটাল কনটেন্ট নির্মাণে প্রশংসা ও সমালোচনা— দুটিই স্বাভাবিক। কেউ নেতিবাচক প্রতিক্রিয়া জানালেও সেটি কনটেন্টের প্রচার, ভিউ ও দর্শকসংখ্যা বাড়াতে ভূমিকা রাখে। তার ভাষায়, ‘ট্রলাররাও আমাদের বন্ধু।’

তিনি জানান, ফেসবুকে প্রকাশিত তার গানের রিলগুলো হাজার হাজার ভিউ পাচ্ছে। আগে রান্না বিষয়ক ভিডিও প্রকাশ করলেও তুলনামূলক কম সাড়া মিলেছিল। তবে গান প্রকাশের পর দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি ফেসবুক থেকে একাধিক ক্রিয়েটর ব্যাজ অর্জন করেছেন।

অধ্যাপক তাশরিক-ই-হাবিব আরও বলেন, নতুন কোনো উদ্যোগ শুরুতে সবার কাছে সহজে গ্রহণযোগ্য হয় না। তাই সমালোচনায় নিরুৎসাহিত না হয়ে কাজের মানোন্নয়নে মনোযোগ দেওয়া প্রয়োজন। ভালো-মন্দ মূল্যায়নের দায়িত্ব দর্শকের, আর কনটেন্ট নির্মাতার দায়িত্ব হলো মানসম্পন্ন কনটেন্ট উপস্থাপন করা।

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
    শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
  • শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
    শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
  • ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
    ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
  • বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
    বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
  • একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
    একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
  • গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
    গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Logo