Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

বিসিএস প্রার্থীকে লিখিত পরীক্ষার নম্বর জানাবে পিএসসি

চাকরি ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
বিসিএস প্রার্থীকে লিখিত পরীক্ষার নম্বর জানাবে পিএসসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম মনে করেন, লিখিত পরীক্ষার নম্বর জানা পরীক্ষার্থীদের অধিকার। স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে এটি পিএসসির একটি বড় পদক্ষেপ হবে।

অধ্যাপক মোবাশ্বের মোনেম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিসিএসের লিখিত পরীক্ষার নম্বর প্রত্যেক পরীক্ষার্থীকে জানিয়ে দেবে পিএসসি। আগামী বিসিএস থেকে পিএসসি এ কার্যক্রম শুরু করতে চায়।

এর আগে ১৮ জানুয়ারি কেমন বিপিএসসি দেখতে চাই এবং কী কী সংস্কার প্রয়োজন শীর্ষক ‘অংশীজনের ভাবনা’য় বিসিএসে অংশ নেওয়া প্রার্থীরা নানা সুপারিশ করেন। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন বিসিএসে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় বেশ কিছু সংস্কারের প্রস্তাব দেন। 

পরীক্ষার্থীরা বলেন, বিজ্ঞপ্তিতে প্রতিটি বিসিএসে কতজনকে প্রিলিমিনারি পাস করানো হবে, তা নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে; প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের সঙ্গে কাট মার্কস উল্লেখসহ প্রার্থী কত মার্কস পেয়েছেন, তা জানিয়ে খুদে বার্তা দেওয়া যেতে পারে; পরীক্ষার শেষে প্রশ্নপত্র দিয়ে দেওয়াসহ নানা সুপারিশ তুলে ধরেন পরীক্ষার্থীরা।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
    প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
  • সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
    সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
    সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
  • নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
    নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
  • ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
    ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
  • প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
    প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
  • ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
    ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
  • প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
    প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
    বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
Logo