Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৬৪ জন নিয়োগ, আবেদন শুরু ২০ আগস্ট

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

শেয়ার করুনঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৬৪ জন নিয়োগ, আবেদন শুরু ২০ আগস্ট

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন দপ্তরগুলোতে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ থেকে ১৬তম গ্রেডভুক্ত পাঁচ পদে মোট ১৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদ ও সংখ্যা

সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার — ২৪ জন, গ্রেড-১২, বেতনস্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর — ৬ জন, গ্রেড-১৩, বেতনস্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা

উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক — ১১৫ জন, গ্রেড-১৪, বেতনস্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর — ১৪ জন, গ্রেড-১৪, বেতনস্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা

ভাণ্ডাররক্ষক — ৫ জন, গ্রেড-১৬, বেতনস্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা

প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর (১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গণ্য)।

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

কোনো প্রকার মিথ্যা বা ভুল তথ্য দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা dper.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৫ সকাল ১০টা

আবেদন শেষ: ১০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টা

আবেদন শুধু অনলাইনে করতে হবে।

ফি জমাদান

১ নম্বর পদের জন্য ফি ১৬৮ টাকা।

২ থেকে ৫ নম্বর পদের জন্য ফি ১১২ টাকা।

অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।

ফি অবশ্যই টেলিটক প্রিপেইড নম্বর থেকে আবেদনপত্র জমার ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।

*আবেদনের বিস্তারিত দেখুন এখানে

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
    প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
  • সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
    সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
    সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
  • নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
    নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
  • ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
    ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
  • প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
    প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
  • ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
    ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
  • প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
    প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
    বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
Logo