Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

অটোয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের আবেদন

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
অটোয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের আবেদন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষার মান, স্কলারশিপ প্রাপ্তি, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়েছে কানাডা।

বিদেশি শিক্ষার্থীদের জন্য এমন অপার সম্ভাবনা থাকায় উচ্চশিক্ষায় আগ্রহীদের জনপ্রিয় গন্তব্য হচ্ছে উত্তর আমেরিকার এ দেশটি।

দেশটির ইউনিভার্সিটি অব অটোয়া অ্যাডমিশন স্কলারশিপ ২০২৫-২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

অটোয়া ইউনিভার্সিটি স্নাতকোত্তর ডিগ্রির জন্য প্রতি বছর সাড়ে ৭ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৯ লাখ ১৪ হাজার ৭২৩ টাকা) এবং  পিএইচডি ডিগ্রির জন্য বছরে ৯ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ১০ লাখ ৯৭ হাজার ৬৮৮ টাকা) দেবে।

আবেদনের যোগ্যতা

আগ্রহী শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল থাকতে হবে। আইইএলটিএসে ন্যূনতম স্কোর ৭ থাকতে হবে।

প্রয়োজনীয় তথ্য

প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে সিভি, সুপারিশের চিঠি, পাসপোর্টের অনুলিপি এবং একাডেমিক প্রতিলিপি সংযুক্ত করতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার সনদ দেখাতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এই https://www.uottawa.ca/study/graduate-studies/funding-financing/awards/admission-scholarship লিংকে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩০ এপ্রিল, ২০২৫

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের বলছে ‘হত্যা’
    ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের বলছে ‘হত্যা’
  • কানাডায় স্টাডি পারমিটে কড়াকড়ি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা
    কানাডায় স্টাডি পারমিটে কড়াকড়ি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কী বার্তা
  • শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র
    শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র
  • জার্মানিতে তিন ধরনের শিক্ষার্থীর স্বাস্থ্যবিমা শিথিল
    জার্মানিতে তিন ধরনের শিক্ষার্থীর স্বাস্থ্যবিমা শিথিল
  • ভারতীয় ভিসার নতুন নিয়ম, টাইম স্লট পাওয়া যাবে অটোমেটিক্যালি
    ভারতীয় ভিসার নতুন নিয়ম, টাইম স্লট পাওয়া যাবে অটোমেটিক্যালি
  • ১০০ বাংলাদেশি শিক্ষার্থীর তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে ভ‍‍র্তির চুক্তি স্বাক্ষর, গবেষণা ও বৈশ্বিক শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত
    ১০০ বাংলাদেশি শিক্ষার্থীর তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে ভ‍‍র্তির চুক্তি স্বাক্ষর, গবেষণা ও বৈশ্বিক শিক্ষা সহযোগিতার নতুন দিগন্ত
  • কইকা স্কলারশিপের জন্য সরকারি কর্মকর্তাদের আবেদন আহ্বান
    কইকা স্কলারশিপের জন্য সরকারি কর্মকর্তাদের আবেদন আহ্বান
  • অস্ট্রেলিয়ার ভিসা নীতিতে বড় পরিবর্তন, শিক্ষার্থী ও স্পনসরশিপ ব্যবস্থায় নতুন নিয়ম
    অস্ট্রেলিয়ার ভিসা নীতিতে বড় পরিবর্তন, শিক্ষার্থী ও স্পনসরশিপ ব্যবস্থায় নতুন নিয়ম
  • কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ
    কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপের সুযোগ
  • অস্ট্রেলিয়ায় মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তি
    অস্ট্রেলিয়ায় মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তি
Logo