শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে কর্মজীবনে পদার্পণের প্রস্তুতি নিচ্ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের মেধাবী শিক্ষার্থী মো. আশরাফুল আলম। দুই দিন আগে ডাক্তাররা জানিয়েছেন তাঁর ২টি কিডনিই বিকল হয়ে গেছে। বর্তমানে এটির ক্রিটিকাল লেভেল ১৩-১৫ এর মধ্যে উঠানামা করছে। ক্যাম্পাসের প্রিয়মুখ আশরাফুলের এমন সংবাদ স্তব্ধ পুরো শাবিপ্রবি পরিবার।
পড়াশোনার পাশাপাশি আশরাফুল আলম বিভিন্ন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন ক্যাম্পাস এবং এর বাইরে বিভিন্ন মানবিক সহায়তায়। তাদের চিকিৎসায় অর্থ সংগ্রহে ছুটে গিয়েছেন দ্বারে দ্বারে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাঁর ২টি কিডনি ডায়ালাইসিস ও দ্রুত ট্রান্সপ্লান্টে বিদেশে চিকিৎসা ব্যয় বাবদ আনুমানিক ৬০ লাখ টাকা প্রয়োজন। তবে আশরাফুলের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসারভার বহন করা অসম্ভব। এতে আশরাফুল আলমের মুখে হাসি ফিরিয়ে দিতে তাঁর চিকিৎসা সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা।
আশরাফুলের চিকিৎসার্থে সাহায্য পাঠানোর ঠিকানা:
Account Number: 5632501010220
Account Name: Public Administration, Alumni Association, Bank: Sonali Bank, Branch: SUST, Sylhet Branch Code: 307, Swift Code: BSONBDDH, Routing No: 200913076
Account Number: 3181580353765
Account Name: ASHRAFUL ALAM, Bank: Dutch Bangla Bank, Branch: Station Road Branch-Mymensingh Branch Code: 00318, Swift Code: DBBLBDDH, Routing No: 090610213
DDBL VISA CARD NUMBER 4840610026586729, ASHRAFUL ALAM. প্রয়োজনে: 01681023230 (রূপক), 01752929094 (নুরুল আমিন)।