Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

১৭টি পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থগিত

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
১৭টি পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থগিত


পরিবেশগত ঝুঁকির দিক বিবেচনায় দেশের ৫১টি পাথর কোয়ারির মধ্যে ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে সারা দেশের গেজেটভুক্ত পাথর/সিলিকাবাল/নুরী পাথর/সাদা মাটি কোয়ারিগুলোর ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্বালানি খনিজ সম্পদ বিভাগ ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি দেশের সব পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে গত ১৩ জানুয়ারি স্থগিতাদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে। তার প্রেক্ষিতে সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, আদালতের নিষেধাজ্ঞা রয়েছে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত কোনো পাথর কোয়ারিতে ইজারা প্রদান করা যাবে না। এছাড়াও, নৈসর্গিক সৌন্দর্য রক্ষার স্বার্থে সিলেট জেলার ভোলাগঞ্জ, উৎমাছড়া, রতনপুর, বিছানাকান্দি লোভাছড়া পাথর মহালে ইজারা প্রদান কার্যক্রম স্থগিত থাকবে।

সভায় পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সভার অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, কোয়ারিতে ইজারা প্রদানের পূর্বে পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। অবৈধভাবে পাথর উত্তোলনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে পাথর উত্তোলনকারী শ্রমিকদের নয়, প্রকৃত দায়ী দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। এখন থেকে অবৈধভাবে উত্তোলিত কোনো পাথর বিক্রি না করে তা কাস্টমসের মাধ্যমে সরকারের নির্মাণকাজে ব্যবহারের জন্য সরবরাহ করা হবে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জ্বালানি বিদ্যুৎ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, “শুধু পাথর মহল নয়, অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন রোধে একই নীতিমালা অনুসরণ করা যেতে পারে। এতে করে পরিবেশ   জনস্বার্থ রক্ষিত হবে এবং বালু পাথরের মত প্রাকৃতিক সম্পদগুলো আইন মেনে জনগণের স্বার্থে ব্যবহার করা যাবে। অবৈধভাবে উত্তোলনকৃত কোন পাথর বিক্রি না করে বরং সেই পাথর কাস্টমস এর মাধ্যমে সরকারের নির্মাণকাজে সরবরাহ করা হলে পাথর বালি উত্তোলন কমবে।”

“পরিবেশ অধিদপ্তরের পূর্ববর্তী বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে এখন থেকে দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে,” বলেন তিনি।





Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
    ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
  • বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
    বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
  • জুলাইয়ে এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা
    জুলাইয়ে এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা
  • ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
    ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
  • জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
    জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
  • দুধ-মাংসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের
    দুধ-মাংসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮ বিলিয়ন ডলার
    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮ বিলিয়ন ডলার
  • বাংলাদেশের জন্য ট্রাম্প-শুল্ক ২০ শতাংশ
    বাংলাদেশের জন্য ট্রাম্প-শুল্ক ২০ শতাংশ
  • পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
    পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি
Logo