Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫

শেয়ার করুনঃ
স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

বাংলাদেশি তৈরি পোশাক, ফলমূলসহ অন্তত সাত ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে স্থলপথ ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত। শুধু কলকাতা ও মুম্বাই সমুদ্রবন্দর দিয়ে ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশি পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) শনিবার (১৭ মে) এক বিবৃতিতে এ তথ্য দিয়ে বলা হয়, অবিলম্বে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ডিজিএফটি’র বিবৃতি অনুযায়ী, ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম ল্যান্ড কাস্টমস স্টেশন (এলসিএস)/ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী শুল্ক স্টেশন দিয়ে ফল এবং ফলের স্বাদযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য ইত্যাদি রপ্তানি করা যাবে না।

তবে ভারত মাছ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), ভোজ্যতেল ও ভাঙা পাথর নিষেধাজ্ঞার আওতায় রাখেনি।

ডিজিএফটি জানিয়েছে, ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না।


Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
    জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
  • বাংলাদেশের জন্য ট্রাম্প-শুল্ক ২০ শতাংশ
    বাংলাদেশের জন্য ট্রাম্প-শুল্ক ২০ শতাংশ
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩১ বিলিয়ন মার্কিন ডলার
    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩১ বিলিয়ন মার্কিন ডলার
  • স্থলপথে বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের
    স্থলপথে বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের
  • চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ব্যবসায়িক ভাবনার প্রতিযোগিতা
    চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ব্যবসায়িক ভাবনার প্রতিযোগিতা
  • ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থগিত
    ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রক্রিয়া স্থগিত
  • তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
    তিন স্তরে ইন্টারনেটের খরচ কমছে
  • বাটা কোন দেশের, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কী
    বাটা কোন দেশের, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কী
  • অনুরোধ রাখায় ট্রাম্পকে ড. ইউনূসের ধন্যবাদ
    অনুরোধ রাখায় ট্রাম্পকে ড. ইউনূসের ধন্যবাদ
  • আমরা ইসরায়েলি মালিকানাধীন নই: বাটা
    আমরা ইসরায়েলি মালিকানাধীন নই: বাটা
Logo