Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

সর্বজনীন পেনশনে ‘প্রশান্তি’ চায় কর্তৃপক্ষ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
সর্বজনীন পেনশনে ‘প্রশান্তি’ চায় কর্তৃপক্ষ

সর্বজনীন পেনশন–ব্যবস্থাকে আরও জনপ্রিয়, কার্যকর ও গ্রাহকবান্ধব করতে চায় বর্তমান অন্তর্বর্তী সরকার। পোশাকশ্রমিক ও প্রবাসীদের বড় একটি অংশকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করতে তাদের জন্য আলাদা পরিকল্পনাও করা হচ্ছে। এ জন্য ‘প্রশান্তি’ নামে নতুন একটি কর্মসূচি চালুরও উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

সর্বজনীন পেনশন–ব্যবস্থায় বর্তমানে চারটি কর্মসূচি রয়েছে; এগুলো হলো ‘প্রবাস’, ‘প্রগতি’, ‘সুরক্ষা’ ও ‘সমতা’। ‘প্রশান্তি’ যুক্ত হলে পাঁচটি হবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্র জানায়, সংস্থাটির নতুন পরিকল্পনায় সর্বজনীন পেনশনের আওতাভুক্ত একজন গ্রাহক অবসরে যাওয়ার পর পেনশনের ৩০ শতাংশ অর্থ এককালীন তুলে নিতে পারবেন। আর পোশাক কর্মী ও প্রবাসীদের জন্য ৬০ বছরের বদলে ৪০ বছর থেকে পেনশন সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এরই মধ্যে এসব পরিকল্পনার বিষয়ে মৌখিক সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন। 

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান বলেন, ‘সর্বজনীন পেনশনে বেশ কিছু পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পোশাক কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের কাছে এই কর্মসূচি জনপ্রিয় করতে চাই। পেনশনকে বিমার আওতায় আনার ব্যাপারে ইতিমধ্যে সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে বৈঠক হয়েছে।’

পেনশন কর্মসূচিতে বদল আনা হলেও বিদ্যমান চার ধরনের কর্মসূচির গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে নতুন পদ্ধতিতেও গ্রাহক হবেন বলে তিনি যুক্ত করেন।

নতুন যেসব উদ্যোগ

  1. পেনশন শুরুর সময়ই গ্রাহকদের এককালীন ৩০ শতাংশ অর্থ গ্র্যাচুইটি হিসেবে দেওয়ার বিধান চালু।
  2. পোশাক খাতের কর্মী ও প্রবাসী বাংলাদেশি—এ দুই শ্রেণির জন্য আলাদা পেনশন সুবিধা চালু করে তাদের মধ্য থেকে এক কোটি গ্রাহক তৈরি। 
  3. কোনো কারণে চাঁদা দিতে না পারলে বিমা কোম্পানি যাতে এই চাঁদা পরিশোধ করতে পারে। 
  4. ৬০ বছরের বদলে ৪০ বছর বয়স থেকেই পেনশন চালু।
Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
    ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
  • বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
    বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
  • জুলাইয়ে এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা
    জুলাইয়ে এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা
  • ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
    ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
  • জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
    জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
  • দুধ-মাংসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের
    দুধ-মাংসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮ বিলিয়ন ডলার
    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮ বিলিয়ন ডলার
  • পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
    পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি
  • ৪ শতাংশ সুদে স্টার্ট-আপ লোন পাবেন উদ্যোক্তারা
    ৪ শতাংশ সুদে স্টার্ট-আপ লোন পাবেন উদ্যোক্তারা
Logo