Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ভেঙে দেওয়া হলো তিন ব্যাংকের পর্ষদ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
ভেঙে দেওয়া হলো তিন ব্যাংকের পর্ষদ

অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে বেসরকারি খাতের তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক এমন সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান,পর্ষদ ভেঙে দেয়া ব্যাংকগুলো হলো-মেঘনা, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক। 

রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ব্যাংক তিনটি ২০১৩ সালে যাত্রা শুরু করে। এসব ব্যাংকে সুশাসন ফেরাতে এবং আওয়ামী লীগের পলাতক নেতাদের নিয়ন্ত্রণমুক্ত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে। 

মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এইচএন আশিকুর রহমান। এ ব্যাংকের পরিচালনা পর্ষদে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা। 

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আল হারামাইন পারফিউমের মোহাম্মদ মাহতাবুর রহমান। সরকার বদলের পর তিনিসহ অনেক পরিচালক দেশে ফিরছেন না।

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন রাশিয়া আওয়ামী লীগের নেতা এস এম পারভেজ তমাল। 

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
    ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
  • বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
    বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
  • জুলাইয়ে এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা
    জুলাইয়ে এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা
  • ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
    ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
  • জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
    জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
  • দুধ-মাংসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের
    দুধ-মাংসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮ বিলিয়ন ডলার
    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮ বিলিয়ন ডলার
  • পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
    পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি
  • ৪ শতাংশ সুদে স্টার্ট-আপ লোন পাবেন উদ্যোক্তারা
    ৪ শতাংশ সুদে স্টার্ট-আপ লোন পাবেন উদ্যোক্তারা
Logo