Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

ফেব্রুয়ারিতে এসেছে আড়াই বিলিয়ন ডলার রেমিটেন্স

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
ফেব্রুয়ারিতে এসেছে আড়াই বিলিয়ন ডলার রেমিটেন্স


সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে ২৫৩ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৭ শতাংশ বেশি।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের অগাস্ট মাস থেকে টানা সাত মাস দুই বিলিয়নের ওপর প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে।


রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল ২ দশমিক ১৬ বিলিয়ন বা ২১৬ কোটি ডলার। চলতি বছরের একই সময়ে ১৭ দশমিক ১৩ শতাংশ রেমিটেন্স বেশি এসেছে, ২৫৩ কোটি ডলার।


কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ২১৮ কোটি ডলার। গত মাসের চেয়ে ফেব্রুয়ারিতে রেমিটেন্স বেড়েছে ১৬ দশমিক শূন্য ৫ শতাংশ।


চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৮৫ শতাংশ। এ সময়ে রেমিটেন্স এসেছে ১৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।


গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন ১৪ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।


গত বছর ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। একক মাসে এত বেশি রেমিটেন্স এসেছিল সাড়ে তিন বছর পর। ২০২০ সালের জুলাই মাসের পর এক মাসে বৈধ পথে এত বেশি প্রবাসী আয় আসেনি। ওই মাসে রেমিটেন্স এসেছিল ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।


হুন্ডি বা অবৈধ চ্যানেল এড়িয়ে বৈধ পথে প্রবাসীরা টাকা পাঠাতে থাকায় রেমিটেন্সের প্রবাহ বেড়েছে বলে ব্যাংকাররা মনে করেন। রেমিটেন্সের পথ ধরে দেশের অর্থনীতিও শক্তিশালী হচ্ছে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
    ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
  • বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
    বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
  • জুলাইয়ে এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা
    জুলাইয়ে এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা
  • ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
    ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
  • জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
    জ্বালানি সংকট যতটা, তার চেয়ে বেশি নীতিগত সংকট
  • দুধ-মাংসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের
    দুধ-মাংসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮ বিলিয়ন ডলার
    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৮ বিলিয়ন ডলার
  • বাংলাদেশের জন্য ট্রাম্প-শুল্ক ২০ শতাংশ
    বাংলাদেশের জন্য ট্রাম্প-শুল্ক ২০ শতাংশ
  • পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
    পোশাক বিধির নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি
Logo