ক্যাম্পাস মিরর ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনে ব্লকেড কর্মসূচি ঘোষণা দিয়েছে ঢাকাবাসী। নগর ভবনে লাগাতার অবস্থান কর্মসুচি থেকে নতুন এই কর্মসুচি ঘোষণা করা হয়।
সোমবার বেলা ১১ টা থেকে নগরভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে নগর ভবনে টানা ৪র্থ দনের অবস্থান কর্মসুচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মিশিউর রহমান।
এর আগে সকাল ৯ টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসুচি পালন করেন ঢাকাবাসী। পরে বেলা ১২ টার দিকে নগর ভবনের সামনে থেকে আজো সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুদ্ধ নগরবাসী। নগর ভনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে আবারো নগর ভবনে অবস্থান কর্মসুচি পালন করেন তারা।
এর আগে গেলো বুধবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর বাসিন্দারা। গেলো নয়মাস নানারকম সংকট এবং অব্যবস্হাপনায় দক্ষিণ সিটি করপোরেশন। নাগরিক অসুবিধার জেরে এবার ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে তারা।